শনিবার, ২৭ Jun ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বড়াইগ্রামে ইয়াবাসহ ২ মাদককারবারি আটক

নাটোরের বড়াইগ্রামে ৬৫০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক ও একটি মোটরসাইকেল জব্দ করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে উপজেলার রহিমের বটতলা-রামাগাড়ী আঞ্চলীক সড়কের কালভার্টের ওপর থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যাক্তিরা হলেন উপজেলার ভবানীপুর ভাটোপারা গ্রামের সাগর আলীর ছেলে আব্দুল আলীম (৩৬) ও আনছার আলী ছেলে রুবেল হোসেন (৩৩)। শুক্রবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ অধিনায়ক মারুফ হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় একটি মোটরসাইকেলের দুই যাত্রীকে তল্লাশী করে ৬৫০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদন নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আলামতসহ থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com