বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

নীলফামারীতে কর্মসংস্থান সৃষ্টিতে ১৫ নারী পেলেন সেলাই মেশিন

জেলায় কর্মসংস্থান সৃষ্টিতে ১৫ নারী পেলেন সেলাই মেশিন।
দুই মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার দুপুরে বিনামূল্যে এসব সেলাই মেশিন প্রদান করা হয়।
জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের বামনডাঙ্গা কমিউনিটি ধান ব্যাংকের সম্মেলন কক্ষে দাতা সংস্থা সংহতির সহযোগিতায় উদয়াঙ্কুর সেবা সংস্থা আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ। এসময় ওই কমিউনিটি ধান ব্যাংকের সাধারণ সম্পাদক অলকা রানী রায়ের সভাপতিত্বে বক্তৃতা দেন পলাশবাড়ি ইউপির সংরক্ষিত নারী সদস্য সুফলা রাণী রায়, ইউএসএস এর প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য ওমর ফারুক, বামনডাঙ্গা কমিউনিটি ধান ব্যাংকের অর্থ সম্পাদক বিনোদিনী রাণী রায় প্রমুখ।
ইউএসএস এর প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য ওমর ফারুক জানান, দাতা সংস্থা সংহতির সহযাগিতায় উদ্যোক্তা তৈরীতে বিনামূল্যে ১৫ জন নারীর সেলাই প্রশিক্ষণের আয়োজন করে ইউএসএস। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com