শনিবার, ২৭ Jun ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

র‍্যাগিং আমাদের মর্যাদা ও মাথা উঁচু করে দাঁড়াতে দেয় না: ইবি উপাচার্য

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, র‍্যাগিংয়ের সাথে শারীরিক-মানসিক এমন কি মৃত্যু পর্যন্ত মিশে গেছে। এটা আমাদের মর্যাদা ও মাথা উঁচু করে দাঁড়াতে দেয় না। শুধু রাজনৈতিক স্লোগান দেয়া ছাত্র সংগঠনগুলোর কাজ নয়, মানবিক ও বসবাসযোগ্য দেশ বানাতে হলে এক্ষেত্রে তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

রোববার (২ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে র‍্যাগিং বিরোধী র‍্যালি শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ জাতীয় ঘটনা যদি দ্বিতীয়বার পুনরাবৃত্তি হয় তাহলে হাইকোর্ট-সুপ্রিমকোর্ট এত কিছুর দরকার হবে না। এক্ষেত্রে উই উইল বি এনাফ। সেটা যদি আমার চাকুরী ও জীবনেরও কিছু হয় তাহলে সে রিস্ক নিতেও আমি প্রস্তুত। আজকে আমাদের অঙ্গীকার হোক আগামীতে যেন এন্টি র‍্যাগিং বিরোধী কোন মিছিল, র‍্যালি বা সমাবেশ না করতে হয়।

এর আগে সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে উপাচার্যের নেতৃত্বে র‍্যাগিং বিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ভাস্কর্য মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে গিয়ে শেষ হয়।

এসময় এন্টি র‍্যাগিং বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। এছাড়া শিক্ষক সমিতির সহ সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান, আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডল ও শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com