শনিবার, ২৭ Jun ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রাশিয়ার কাছে পশ্চিমাদের ‘প্রতীকী বিপর্যয়

এর আগে মস্কো শেষবারের মতো পরিষদের সভাপতি হয়েছিল হয়েছিল ২০২২ সালের ফেব্রুয়ারিতে। ওই একই মাসে তারা ইউক্রেনে হামলা চালিয়েছিল। এর ফলে পরিষদ থেকে রাশিয়ার অপসারণ দাবি করেছিল ইউক্রেন।

নিরাপত্তা পরিষদের সভাপতি হিসেবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় রাশিয়া খুব কমই প্রভাব বিস্তার করতে পারবে । তবে তারা অ্যাজেন্ডার দায়িত্বে থাকবে।

চলতি এপ্রিল মাসের জন্য আবারও জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের সভাপতি হয়েছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার এই দায়িত্ব গ্রহণ বিশেষ তাৎপর্যপূর্ণ। আর এ কারণেই কিয়েভ তার পাশ্চাত্য মিত্রদের সাথে সুর মিলিয়ে বলেছে, এটি ‌ ‘প্রতীকী বিপর্যয়।’

নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে পর্যায়ক্রমে সভাপতিত্ব পরিবর্তন হয়। এর ধারাবাহিকতাতেই রাশিয়া সভাপতি হয়েছে। কিন্তু ইউক্রেন ও তার মিত্ররা বিষয়টি সহজে গ্রহণ করতে পারছে না।

ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক রাশিয়ার এই সভাপতিত্বের সময়টিকে ‘প্রতীকী বিপর্যয়’ হিসেবে অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘এটা কেবল লজ্জাই নয়। এটি আন্তর্জাতিক সম্পর্কের নিয়মভিত্তিক ব্যবস্থার প্রতি আরেকটি প্রতীকী আঘাত।’

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, রাশিয়ার সভাপতির পদ গ্রহণ ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখে একটি চড়।’

মস্কো জানিয়েছে, ‘কার্যকর বহুত্ববাদ’ প্রশ্নে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের চলতি মাসের বৈঠকে সভাপতিত্ব করবেন তাদের পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আরো বলেন, ল্যাভরভ ২৫ এপ্রিল মধ্যপ্রাচ্য প্রশ্নে একটি বিতর্কে নেতৃত্ব দেবেন।সূত্র : আল জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com