শনিবার, ২৭ Jun ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আইরিশদের বিপক্ষে টেস্ট দল ঘোষণা সাকিব-লিটনকে নিয়েই

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতেই হচ্ছে সাকিব এবং লিটনকে। তাদের দু’জনকে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে, সাকিব আল হাসান এবং লিটন দাসকে আইপিএল খেলার ছাড়পত্র দেওয়া হবে কি হবে না তা নিয়ে তুমুল আলোচনা ছিল ক্রিকেট পাড়ায়। যদিও বরাবরই বিসিবি তাদের অবস্থানে অনড় থেকেছে এবং বলেছে, আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার পরই ছাড়পত্র দেওয়া হবে এই দুই ক্রিকেটারকে।

এই টেস্টে সাকিব আল হাসান অধিনায়ক এবং লিটন দাস হলেন সহ-অধিনায়ক।

অন্যদিকে, টেস্ট স্পেশালিস্ট হিসেবে দলে ফিরে আসলেন তামিম ইকবাল, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী এবং শরিফুল ইসলাম। বাকিরা আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও খেলে এসেছে।

উল্লেখ্য, ৪ এপ্রিল মিরপুর শেরে বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড একমাত্র টেস্ট।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম এবং মাহমুদুল হাসান জয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com