শনিবার, ২৭ Jun ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

হাইকোর্টে আগাম জামিনের আবেদন প্রথম আলোর সম্পাদকের

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আগাম জামিন আবেদন করেছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। সকালে হাইকোর্টে এই জামিন আবেদন করেন তিনি।

গত ২৯ মার্চে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করা হয়। মামলায় প্রথম আলোর সম্পাদক ছাড়াও পত্রিকাটির সাভারের প্রতিবেদক শামসুজ্জামান শামসসহ কয়েকজনকে আসামি করা হয়।

শুক্রবার এই মামলায় শামসুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয় প্রতিবেদক শামসুজ্জামানকে। পরে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

এদিকে, শুক্রবার প্রথম আলোর সম্পাদকের বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সময় শাহবাগে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com