শনিবার, ২৭ Jun ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এক টেবিলে ভারত-চীন-আমেরিকার কূটনীতিকরা

আগের বলা হয়েছিলো জাপার ইফতার মাহফিলে যোগ দিবেন বিএনপি নেতারা। ঠিক তেমনি ঘটেছে দীর্ঘদিন পর এক অনুষ্ঠানে যোগ দিলেন আওয়ামী লীগ ও বিএনপি নেতারা।

জাতীয় পার্টি (জাপা) আয়োজিত ইফতার পার্টিতে যোগ দিলেন ১৮ দেশের রাষ্ট্রদূত, আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিক ও রাজনৈতিক দলের নেতাদের সম্মানে ইফতার পার্টি ও নৈশভোজের আয়োজন করে জাতীয় পার্টি।

এতে একমঞ্চে দেখা গেছে, আমেরিকা, চীন, ভারত, ব্রিটেনসহ বিভিন্ন দেশের প্রভাবশালী কূটনীতিকরা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদের প্রধান রিরোধী দলের আমন্ত্রণে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপির নেতারা দীর্ঘদিন পর একমঞ্চে বসেন।

ইফতার মাহফিলে দলের পক্ষে উপস্থিত ছিলেন—জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ (এমপি), এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলাসহ অনেকে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান অনুষ্ঠানে যোগ দেন।

ছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার, কসোভোর রাষ্ট্রদূত গুনের উরেয়া, সিঙ্গাপুর কনস্যুলার শ্যালে পিলাই কোহা, কসোভোর রাষ্ট্রদূত গুনের উরেয়া, আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবা লারবি, ইরান রাষ্ট্রদূত আবদুস সালাম সাদ্দাম মোহাইসেন, সুইজারল্যান্ড ডেপুটি রাষ্ট্রদূত সুজানি মুহিলার, চায়না রাষ্ট্রদূত ইয়ো ওয়েনসহ অনেকে।

এ ছাড়া শিক্ষাবিদ অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, বিএফইউজের একাংশের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, জাতীয় পার্টি (মঞ্জু) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জাতীয় সমাজতান্ত্রিক দল সভাপতি আ স ম আবদুর রব, গণফোরাম একাংশের সভাপতি মোস্তফা মহসীন মন্টু, ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান আবুল হাসনাত আমিনী, মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, সুশাসনের জন্য নাগরিক সুজন’র সম্পাদক বদিউল আলম মজুমদার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com