শনিবার, ২৭ Jun ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যবিপ্রবির হলে ছাত্র নির্যাতনের ঘটনায় দুই শিক্ষার্থী হল থেকে বহিষ্কার

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান হলে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন।

রোববার (২ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মসীয়ূর রহমান (শ.ম.র.) হল প্রভোস্ট ড. মোঃ আশরাফুজ্জামান জাহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শোয়েব আলী এবং মোঃ সালমান এম রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ০২/০৪/২০২৩ খ্রি. রবিবার রাত ১০.০০ ঘটিকায় প্রভোস্ট বডির জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ী উক্ত হলে একজন অনাবাসিক ছাত্র মোঃ ইসমাইল হোসেনকে (বিভাগ এন এফ টি, রোল নং: ১৮০৯০৪ শিক্ষাবর্ষ: (২০১৮-১৯) শারীরিকভাবে নির্যাতন ও হলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত ছাত্র মোহাম্মদ শোয়েব আলী বিভাগ: সি এস ই. রোল নং-১৮০১০২, শিক্ষাবর্ষ: ২০১৮-১৯) এবং আবাসিক ছাত্র মোঃ সালমান এম রহমানকে (বিভাগ: সি এস ই, রোল নংঃ ১৮০১০৯, শিক্ষাবর্ষ: ২০১৮-১৯, রুম নং-৫২৮) শহীদ মসিয়ূর রহমান হল থেকে সাময়িকভাবে বহিস্কার করা হলো।

উল্লেখ্য, গতকাল রোববার (২ এপ্রিল) যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলের ৫২৮ নং রুমে প্রায় ৪ ঘন্টা ধরে ইসমাইল হোসেন নামের এক শিক্ষার্থীকে আটকে রেখে রড, জিআই পাইপ ও বেল্ট দিয়ে মারধর করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে অভিযুক্ত শিক্ষার্থী শোয়েব ও সালমান। বর্তমানে ভুক্তভোগী শিক্ষার্থী যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com