রবিবার, ২৮ Jun ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মহাবিশ্বের নয়া চমক, সূর্যের চেয়েও বিশাল কৃষ্ণগহ্বরের সন্ধান!

মহাবিশ্বের গভীরে লুকিয়ে থাকা একটি আল্ট্রামাসিভ ব্ল্যাকহোল (কৃষ্ণগহ্বর) খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। তারা অনুমান করেছেন যে, এই ব্ল্যাকহোলটি সূর্যের চেয়েও ৩০ বিলিয়ন গুণ বড়।

বিজ্ঞানীদের দাবি, এটি এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় কৃষ্ণগহ্বরগুলোর মধ্যে একটি হতে পারে। যা কয়েক মিলিয়ন আলোকবর্ষ দূরে মহাবিশ্বের গভীরতায় লুকিয়ে আছে।

রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পিয়ার-রিভিউ জার্নাল মান্থলি নোটিস-এ প্রকাশিত একটি গবেষণায় বিজ্ঞানীরা এসব বলেছেন।

যুক্তরাজ্যের ডারহাম ইউনিভার্সিটির পদার্থবিদ্যা বিভাগের একজন গবেষক জেমস নাইটিংগেল বিবিসি রেডিও নিউক্যাসেলকে বলেন, ‘একজন জ্যোতির্বিজ্ঞানী হিসেবেও এই জিনিসটি কতটা বড় তা বোঝা আমার পক্ষে কঠিন।’

এই কৃষ্ণগহ্বরটি এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় গর্তগুলোর মধ্যে একটি হতে পারে। কারণ, পদার্থবিদরা মনে করেন কৃষ্ণগহ্বর এর চেয়ে বেশি বড় হতে পারে না।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘এটি বিশেষ ব্ল্যাকহোল, যা আমাদের সূর্যের ভরের প্রায় ৩০ বিলিয়ন গুণ বড়, এটি এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় এবং আমরা বিশ্বাস করি যে কৃষ্ণগহ্বর তাত্ত্বিকভাবে কতটা বড় হতে পারে তার ঊর্ধ্বসীমার এটি অবস্থান করবে, তাই এটি একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ আবিষ্কার।’

একটি কৃষ্ণগহ্বর বা ব্ল্যাকহোল হলো মহাকাশের এমন একটি স্থান যেখানে মধ্যাকর্ষণ বল এতটাই শক্তিশালী যে, সেখান থেকে কোনো কিছুই বের হতে পারে না। এমনকি আলোর মতো তড়িৎ-চৌম্বকীয় বিকিরণও এই প্রচণ্ড আকর্ষণ বল ভেদ করে বের হয়ে আসতে পারে না।

নাইটিংগেল বলেছেন, ‘আমরা যে সব বড় কৃষ্ণগহ্বর সম্পর্কে জানি তার বেশিরভাগই একটি সক্রিয় অবস্থায় আছে, যেখানে কৃষ্ণগহ্বরের কাছে টেনে নেওয়া বস্তু উত্তপ্ত হয় এবং আলো, এক্স-রে এবং অন্যান্য বিকিরণের আকারে শক্তি প্রকাশ করে।’

সূত্র: ইনসাইডার

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com