শনিবার, ২৭ Jun ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

৯.৩৩ শতাংশ বেড়েছে মূল্যস্ফীতি

মার্চ মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৩৩ শতাংশে উঠেছে। মূল্যস্ফীতির এ হার আগের মাসের চেয়ে দশমিক ৫৫ শতাংশ বেশি। ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭৮ শতাংশ।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর শেরেবাংলানগরে একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।

এসময় তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য উপস্থাপন করেন।

মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, মাছ, মাংস, সবজি, মসলা ও তামাকজাতীয় পণ্যে মূল্যস্ফীতির হার বেড়েছে। পাশাপাশি বেড়েছে বাড়িভাড়া, আসবাবপত্র, গৃহস্থালি, চিকিৎসাসেবা, পরিবহন ও শিক্ষা উপকরণের দাম। এর প্রভাব পড়েছে উচ্চ মূল্যস্ফীতিতে।

পরিসংখ্যান ব্যুরো বলছে, খাদ্য খাতে সাধারণ মূল্যস্ফীতির হার হয়েছে ৯ দশমিক ০৯ শতাংশ, গত মাসে যা ছিল ৮ দশমিক ১৩ শতাংশ।

পূর্ব আশঙ্কা অনুযায়ী মূল্যস্ফীতি বেড়েছে বলে জানান পরিকল্পনা মন্ত্রী এম আব্দুল মান্নান।

পরিকল্পনা মন্ত্রী বলেন, আগেই বলেছিলাম মূল্যস্ফীতি বাড়বে। সেই ধারাবাহিকতায় মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৩৩ শতাংশ হয়েছে। তবে আল্লাহ বাঁচিয়েছে ১০ শতাংশ হয়নি।

তিনি বলেন, জ্বালানি তেলের দামের ফলে আবারও মূল্যস্ফীতি বাড়তে পারে। কারণ সৌদি আরব ও রাশিয়া তেলের দাম বাড়িয়ে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com