শনিবার, ২৭ Jun ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আজ থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল

মেট্রোরেল চলাচলের সময় বেড়ে আজ বুধবার (৫ এপ্রিল) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল। সে হিসেবে আজ থেকে প্রতিদিন ছয়ঘণ্টা চলাচল করবে মেট্রোরেল।

গত ডিসেম্বরে উদ্বোধনের পর থেকে এতদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চারঘণ্টা মেট্রোরেল চলাচল করছিল।

গত বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে নতুন এ সূচির বিষয়টি জানানো হয়।

এম এ এন সিদ্দিক জানান, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত থাকা ৯টি স্টেশনের সব কটি চালু হয়েছে। আগামী জুলাই থেকে মেট্রোরেল পুরোদমে চলাচল করবে বলে জানান ডিএমটিসিএল এমডি। তখন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিরতিহীনভাবে মেট্রোরেল চলবে।

আগামী ডিসেম্বরেই মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালুর চেষ্টা চলছে জানিয়ে ডিএমটিসিএল এমডি বলেন, আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ শেষ পর্যায়ে রয়েছে। স্টেশনের কাজ প্রায় শেষ।’

গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের লাইন-৬-এর উত্তরার (দিয়াবাড়ি) অংশ থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরদিন থেকে সাধারণ যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে ঢাকায় মেট্রোরেলের চলাচল শুরু হয়। এরপর ধাপে ধাপে কয়েকটি স্টেশনে যাত্রী ওঠা-নামা চালু করা হয়েছে। মঙ্গলবার সাপ্তাহিক ছুটি হিসেবে মেট্রোরেল চলাচল বন্ধ থাকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com