শনিবার, ২৭ Jun ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
বাংলাদেশ ব্যাংকের সার্ভার বিকল হয়ে পড়েছে। ফলে চেক ক্লিয়ারিংসহ স্থানীয় ও আন্তর্জাতিক পেমেন্ট নিষ্পত্তি ব্যাহত হচ্ছে। এছাড়া সব ধরনের লেনদেনেও এর প্রভাব পড়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের একজন পরিচালক।
জানা গেছে, দুপুর থেকে লেনদেন ব্যবহৃত ক্লিয়ারিং সিসটেম কাজ করছে না।
বিষয়টি জানার পর থেকে সার্ভার মেরামতের কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংকের আইটি বিভাগের কর্মকর্তারা।