শনিবার, ২৭ Jun ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সুবর্ণজয়ন্তী বিশেষ অধিবেশন বসছে আজ

জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন বসছে আজ বৃহস্পতিবার (০৬ এপ্রিল)। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ বিশেষ অধিবেশন আহ্বান করেছেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ এ অধিবেশন বসবে। এটি হবে চলতি একাদশ সংসদের ২২তম এবং চলতি বছরের দ্বিতীয় অধিবেশন।

গত ৫ জানুয়ারি চলতি বছরের প্রথম বা ২১তম অধিবেশন শুরু হয়, যা শেষ হয় ৯ ফেব্রুয়ারি। ওই অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২৬টি। যেখানে ১৯টি বিল উত্থাপিত হয়, পাস হয় ১০টি। এ ছাড়া একটি অধ্যাদেশও উত্থাপিত হয়।

জানা গেছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ০৭ এপ্রিল বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির ভাষণের পরদিন শনিবার (০৮ এপ্রিল) সকালে শুরু হবে সংসদের বৈঠক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com