শনিবার, ২৭ Jun ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
রাজধানীর বঙ্গবাজারের পাশে অবস্থিত বরিশাল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করেছে। শনিবার (০৮ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল ফারুক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ১ মিনিটের মধ্যে সেখানে পৌঁছায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
গত মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার দীর্ঘ ৭৫ ঘণ্টা পর বঙ্গবাজার আগুন সম্পূর্ণ নির্বাপণ করে ফায়ার সার্ভিস। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।