বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শুক্রবার (০৭ এপ্রিল) থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দেয় কুষ্টিয়া জেলা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। আজও সকাল থেকে কুষ্টিয়ার কোনো বাস খুলনার উদ্দেশে ছেড়ে যায়নি। আবার খুলনা থেকে কোনো বাস কুষ্টিয়ায় আসেনি। একইভাবে কুষ্টিয়া-ফরিদপুর রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে। এসব রুটে গত দু’দিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি হচ্ছে।