শনিবার, ২৭ Jun ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিনে সার্ভার জটিলতায় পেমেন্টে দেরি

দ্বিতীয় দিনের মত ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি চলছে। আজ দেওয়া হচ্ছে ১৮ এপ্রিলের টিকিট। তবে গতকালের মতই সার্ভার জটিলতার অভিযোগ করেছেন যাত্রীরা।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, সকালে টিকিট বিক্রি শুরুর পর সাড়ে ১৩ লাখ যাত্রী সার্ভারে প্রবেশ করে। এ কারণে গতকালের চেয়ে কিছুটা সমস্যা বেড়েছে। অনলাইন পেমেন্টেও জটিলতা তৈরি হয়েছে।

তবে এরই মধ্যে ২৫ হাজার ৭৭৮টি টিকিটের মধ্যে ১১ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। ১৮ এপ্রিলের জন্য মোট টিকিট ২৮ হাজার। এখনও অবিক্রীত রয়ে গেছে পশ্চিম এবং পূর্বাঞ্চাল দুই রুটের টিকিট বলেও জানান তিনি।

এদিকে, ঈদযাত্রায় আগামীকাল দেওয়া হবে ১৯ এপ্রিলের আগাম টিকিট। এরপর পর্যায়ক্রমে ১০ ও ১১ এপ্রিল দেওয়া হবে ২০ ও ২১ এপ্রিলের টিকিট। এবার ঈদে অতিরিক্ত যাত্রীদের জন্য ৩৭ জোড়া ট্রেনের সঙ্গে তিনজোড়া বিশেষ ট্রেন যুক্ত হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com