শনিবার, ২৭ Jun ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না বাবা-ছেলের

আসন্ন ঈদুল ফিতরের নতুন জামাকাপড় কিনে বাড়ি ফেরা হলো না বাবা-ছেলের। শনিবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড-মিরস্বরাইয়ের মধ্যবর্তী স্থান জাফরাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলো পিতা ডিস ব্যবসায়ী সেলিম উদ্দিন (৩৮) ও পুত্র বড়কমলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মিনহাজ উদ্দিন (১৩)। তারা উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বড় কমলদহ গ্রামের উকিল বাড়ীর বাসিন্দা।

জানা যায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে বড় দারোগারহাট বাজার থেকে বাবা ও ছেলে ঈদের নতুন জামা কেনাকাটা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় চট্টগ্রামমুখী তরমুজবাহী ট্রাক ও মিনি পিকআপ প্রতিযোগিতায় মত্ত হয়। একপর্যায়ে দুই গাড়ির সংঘর্ষ ঘটলে পরবর্তীতে ট্রাকটি পিতা ও পুত্রকে চাপা দেয়। বাবা-ছেলেকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও মিনি পিকআপ উদ্ধার করে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় দারোগারহাট এলাকার দায়িত্বে থাকা কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহাদাত হোসেন সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহতের সতত্য স্বীকার করেছেন। তিনি জানান, নিহতদের সুরতহাল শেষে লাশ স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও মিনি পিকআপ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com