শনিবার, ২৭ Jun ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

তিউনিসিয়া উপকূলে আবারো নৌকাডুবি, নিখোঁজ ২০

উত্তর আফ্রিকার দেশ থেকে নৌকায় করে ইউরোপে পৌঁছানোর চেষ্টাকারী শরণার্থীদের সংখ্যার তীব্র বৃদ্ধির মধ্যে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় তিউনিসিয়া উপকূলে আবারো নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে ২০ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ রয়েছেন।

শুক্রবার বিকেলে আফ্রিকার সাব-সাহারা অঞ্চল থেকে ইউরোপের উদ্দেশে যাওয়ার পথে স্ফ্যাক্স শহরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক বার্তা সংস্থা আল-জাজিরা।

শনিবার (৮ এপ্রিল) স্ফ্যাক্স আদালতের বিচারক ফৌজি মাসমুদি জানান, স্ফ্যাক্সের উপকূলে নৌকাটি ডুবে গেলে কোস্টগার্ড ১৭ জনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আল জাজিরা বলছে সম্প্রতি উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া থেকে ইউরোপে যাওয়ার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছ। এতে করে বেড়েছে দুর্ঘটনায় নিহতের সংখ্যাও।

তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের হিসেবে চলতি বছরের প্রথম তিন মাসে ১৪ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী আফ্রিকা থেকে ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টাকালে আটক বা উদ্ধার করা হয়েছে। এই সংখ্যা গত বছরের একই সময়ের পাঁচগুণ বেশি বলছে তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com