শনিবার, ২৭ Jun ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গাংনীতে বোমা রেখে ২০ লাখ টাকা চাঁদা দাবি

বিশারত হোসেন নামের এক ব্যবসায়ির বাড়ির মুল ফটকে রোব্বার রাতে ২০ লাখ টাকার দাবী সম্বলিত চিরকুট ও চারটি বোমা রেখে গেছে দুর্বৃত্তরা। চাঁদা পরিশোধে ব্যর্থ হলে বোমা মেরে হত্যা করা হবে বলেও হুমকি দেয়া হয়েছে।

গাংনী থানা পুলিশের একটি টীম আজ সোমবার সকালে বোমা ও চিরকুট উদ্ধার করে। বিশারত হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের মোল্লা পাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে।

বিশারত হোসেন জানান, ভোর রাতে তার বাড়ির দরজার সামনে একটি প্লাস্টিকের ব্যাগে চারটি বোমা ও চাঁদার দাবী সম্বলিত একটি চিরকুট দেখতে পান তিনি। চিরকুটে ২০ লাখ টাকা চাঁদা দাবী করা হয়েছে। চাঁদা পরিশোধে ব্যর্থ হলে বোমা মেরে হত্যা ও বাড়িঘর উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়। তবে কোথায় এবং কীভাবে চাঁদা পরিশোধ করতে হবে তা চিরকুটে উল্লেখ করা হয়নি।

বোমা ও চিরকুটের বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ সেগুলো উদ্ধার করে। তার সাথে কারো কোন বিরোধ নেই এবং ইতোপুর্বে কোন চরমপন্থী দল বা দুর্বৃত্তরা তার কাছে চাঁদা দাবী করে নাই বলেও জানান বিশারত হোসেন।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বোমা ও চাঁদার দাবী সম্বলিত চিরকুটের খবর পেয়ে পুলিশের একটি টীম ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে। কারা এর পেছনে জড়িত তা খুঁজে বের করা আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও দাবী করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com