শনিবার, ২৭ Jun ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফরিদপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল মাহিন্দ্রা যাত্রীর

ফরিদপুর শহরতলীর ঢাকা-খুলনা মহাসড়কে গ্রীন লাইন পরিবহনের একটি বাসের সাথে যাত্রীবাহী একটি মাহিন্দ্রার ধাক্কায় ঘটনাস্থলেই আসমা খাতুন (৪০) নামে এক যাত্রী মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন একজন। সোমবার (১০ এপ্রিল) বিকাল ৬টার দিকে মহাসড়কের কানাইপুরের তেতুল তলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আসমা সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের ফিরোজ শেখের স্ত্রী। এ ঘটনায় আহত মাহিন্দ্রার অপর যাত্রী ফরিদপুর সদরের গোপালপুর এলাকার হোসেন মিস্ত্রির ছেলে আলিমুজ্জামান (৪০)। তাকে উদ্ধার করে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহিন্দ্রাটি ফরিদপুর থেকে কানাইপুর যাচ্ছিল। ওই সময় বেনাপোল থেকে ঢাকাগামী গ্রীন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে যাত্রীবাহী মাহিন্দ্রাটির সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুর রহমান বলেন, আহত ব্যক্তিকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মাহিন্দ্রা ও গ্রীন লাইন পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক সুপারভাইজার ও হেলপার পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com