নগরকণ্ঠ ডেস্ক
- বৃহস্পতিবার ১৩ এপ্রিল, ২০২৩ /
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে পাঁচ যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পর আরো একজন মারা গেছেন। নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।’