শনিবার, ২৭ Jun ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রবাসীদের ই-পাসপোর্ট কার্যক্রম ২ মে শুরু

বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। কুয়েতের স্থানীয় সময় শুক্রবার (১৪ এপ্রিল) বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহযোগিতায়, কুয়েত সিটির সালমিয়া অভিজাত একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি মইন উদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ হ জুবেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।

অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন, মিনিষ্টার (শ্রম) আবুল হোসেন, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) ইকবাল আক্তার, ডিফেন্স এ্যাটাচী ব্রিগেডিয়ার হাসান উজ জামান, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট লুৎফুর রহমান, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দিক, দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, কুয়েতে বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সাংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান বলেন, কুয়েত প্রবাসীদের বহুল কাঙ্ক্ষিত ই-পাসপোর্টের কার্যক্রম আগামী ২ মে থেকে শুরু হবে। কুয়েত আইন কানুন কঠিন হয়ে উঠছে কুয়েতের বিভিন্ন স্থানে প্রশাসনিক অভিযান চলছে এক্ষেত্রে প্রবাসীদের কুয়েতের সিভিল আইডি ও বৈধকাগজপত্র সাথে রাখা ও কুয়েতের আইন মেনে চলার অনুরোধ করেন রাষ্ট্রদূত।

বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী ও বাংলাদেশর মঙ্গলকামনা করে ইফতার পূর্ব দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com