শনিবার, ২৭ Jun ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
উদ্বোধনের পরে প্রায় ১০ মাস পর প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদুল ফিতর উপলক্ষে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের সুযোগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে এ সুযোগ এলেও অনেক চালকই মানছেন না কর্তৃপক্ষের নির্দেশনা। সেতুতে সেলফি তোলাসহ নানা উপায়ে নিয়ম ভাঙছেন মোটরসাইকেলচালকরা। ফলে জরিমানা গুনলেন ৯ মোটরসাইকেলচালক।
আজ শুক্রবার (২১ এপ্রিল) ঈদ যাত্রায় নিয়ম ভাঙার দায়ে ৯ মোটরসাইকেলচালকের কাছ থেকে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ট্রাফিক পুলিশ। এর মধ্যে কেউ সেতুতে দাঁড়িয়ে ছবি তুলছিলেন, কেউ লেন না মেনে চলছিলেন।