শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:১১ অপরাহ্ন
পদ্মা সেতুতে নিয়ম ভঙ্গ করায় ২৩ জন মোটর সাইকেল আরোহীকে ৭১ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশের ভ্রাম্যমান টিম। রোববার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে ট্রাফিক পুলিশ।
ট্রাফিক ইন্সপেক্টর বজলুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, নিয়মিত তদারকির অংশ হিসেবে ২৩ জনকে এই জরিমানা করা হয়েছে। তারা সরকার কর্তৃক নির্দেশনা না মেনে নির্দিষ্ট লেনের বাইরে গিয়ে মোটরসাইকেল চালানোর চেষ্টা করেছেন।
তিনি আরও জানান, এর মধ্যে ২২ মোটরসাইকেল চালককে ৩ হাজার টাকা করে ও এক চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পদ্মা সেতুতে মোট ৫ হাজার ৫৬৯টি মোটরসাইকেল পারাপার হয়েছে।