সোমবার, ২৯ Jun ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
ভারতে নিহত মাফিয়া ডন ও রাজনীতিবিদ আতিক আহমেদের অফিস ঘিরে এবার ঘনীভূত রহস্য। কারণ ওই অফিসের সিঁড়িতে মিলল চাপ চাপ রক্ত। উদ্ধার হয়েছে ছুরি, সাদা রঙের একটি কাপড়, শাড়ি ও মহিলাদের অন্তর্বাস। এই অফিসের একাংশ আগেই বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছিল। সেই ভেঙে পড়া অফিসে কোথা থেকে এলো এত রক্ত? ছুরি, কাপড়ের টুকরা, শাড়ি বা অন্তর্বাসই বা কার? এসব প্রশ্নই এখন ভাবাচ্ছে তদন্তকারীদের।
সোমবার চাকিয়া এলাকায় গ্যাংস্টার আতিকের অফিসে হানা দেয় পুলিশ। তারা দেখে, আতিকের অফিসের মেঝেতে একটি ছুরি পড়ে আছে। অন্যদিকে সোফায় পাওয়া যায় সাদা রঙের একটি কাপড়ের টুকরা। অফিসের একতলার ঘর থেকে উদ্ধার হয় শাড়ি ও নারীদের অন্তর্বাস।