বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

আগস্টের মাঝামাঝিতে এইচএসসি ও সমমান পরীক্ষা: শিক্ষামন্ত্রী

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগস্টের মাঝামাঝিতে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী আরো জানান, আগামী ৩০ এপ্রিল সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্তভাবে অনুষ্ঠানের জন্য আগামী ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com