বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে জোড়া খুনের ঘটনায় ৩৫ জনকে আসামি করে মামলা

লক্ষ্মীপুর সদরের বশিকপুরে সাবেক যুবলীগ ও ছাত্রলীগ নেতাকে ২৫ এপ্রিল রাতে গুলি করে হত্যার ঘটনায় বশিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম জেহাদীকে প্রধানকরে এজাহার নামায় ১৮ জন ও অজ্ঞাত নামা ১৪/১৫ জনের নামে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে ।

মামলা নং ১৭ , নিহত জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্যাহ আল মামুনের বড় ভাই বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন । নিশ্চিত করেছেন পুলিশ সুপার ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com