শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

উখিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার : আরসার ৪ সদস্য গ্রেফতার

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সহ আরসা গ্রুপের ৪ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ( এপিবিএন) সদস্যরা।

আজ শুক্রবার সকালে ও গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ১৪ এপিবিএনের আওতাধীন নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের ৭ নম্বর ও ৫ নম্বর ক্যাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এপিবিএন পুলিশের সাথে আরসার সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে ।

আজ শুক্রবার সকাল ১১ টায় উখিয়া অধিনায়কের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন এফডিএমএন এর ডিআইজি মো: জামিল হাসান (পিপিএম)। এ সময় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদ, সুপারেন্টেন সাইফুজ্জামান ও সহকারী পুলিশ সুপার সহ ক্যাম্প কমান্ডারগন উপস্থিত ছিলেন ডিআইজি মো: জামিল হাসান জানান, গতকাল আরসা’র শীর্ষ সন্ত্রাসী ছমিউদ্দিনসহ ১০/১৫ জন সন্ত্রাসী ক্যাম্প-৭ এর ব্লক-জি এলাকায় অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। নিজেদের আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি করলে সন্ত্রাসীরা ভয়ে পালিয়ে যায়। এরমধ্যে একজন রোহিঙ্গা সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়।

পরবর্তীতে উক্ত ঘটনার সূত্র ধরে একই দিন গভীর রাতে ক্যাম্প-৫ ও ৬ নম্বর এলাকায় অভিযান চালানো হয়।

অতিরিক্ত ডিআইজি হারুন অর রশীদ সাংবাদিকদের জানান শুক্রবার ২৮ (এপ্রিল) সকাল ৭ টায় ক্যাম্প-৫ এর -সি ব্লকের একটি ঘরে আরসার শীর্ষ সন্ত্রাসী ছমিউদ্দিন তার দলবলসহ অবস্থান করছে এমন খবর আসলে পূণরায় অভিযান চালালে ছমিউদ্দিনসহ অন্যান্য সন্ত্রাসীরা পালিয়ে গেলেও তার সহযোগী নারীসহ ৪ জনকে আটক করা হয় এবং ঘটনাস্থল তল্লাশি করে দেশীয় তৈরি ওয়ান ৪টি শুটারগান, ৩০টি চায়না রাইফেলের গুলি,২৭টি পিস্তলের গুলি, ৫টি শটগানের কার্তুজ, ৩টি খালি ম্যাগজিন, ৪টি ওয়াকিটকি, ৫টি মোবাইল ও একটি চাকু উদ্ধার করা হয়।

আটককৃত আসামিরা হলেন, ক্যাম্প-২ ইস্ট এর সাব ব্লক বি/ডাব্লিউ এর মৃত মোহাম্মদ সৈয়দের পুত্র মোঃ জোবায়ের (২০), ক্যাম্প-৬ এর সাব ব্লক ডি/৮ এর মৃত কামাল হোসেনের পুত্র নূর মোহাম্মদ (২৫), ক্যাম্প ৫ এলাকার ডি/৮ ব্লকের জোবায়ের আহমেদের মেয়ে মোসা বিবি (১৬) এবং একই এলাকার মৃত সালেহ আহমেদের স্ত্রী জামিলা বেগম (৪৮)।

উদ্ধারকৃত

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com