বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

১৫ বছরের সংসার ভাঙছে ইন্দ্রনীলের

দুই বছরের প্রেম তারপর বিয়ে। একসাথে সংসার করেন দীর্ঘ ১৫ বছর। তারপরেও টিকল না সম্পর্ক। অবশেষে বিচ্ছেদের পথে হাঁটলেন ইন্দ্রনীল এবং বরখা সেনগুপ্ত। আইনিভাবে আলাদা হতে যাচ্ছেন তারা। তাদের ১১ বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে মীরা নামে।

জানা গেছে, গত দুই বছর ধরেই আলাদা থাকছেন তারা। ২০২১ সালে প্রথম খবর এসেছিল তাদের সম্পর্কের জটিলতা নিয়ে। তারপর থেকেই আলাদা থাকেন দুজনে।

তবে, এবার প্রকাশ্যে এসেছে আর কিছুদিনের মধ্যেই ডিভোর্স হতে যাচ্ছে তাদের। বরখা নিজেই একথা শেয়ার করেছেন সংবাদমাধ্যমে। অভিনেত্রীর কথায়, খুব শিগগির আমরা আইনি বিচ্ছেদের মাধ্যমেই আলাদা হয়ে যাব। এটা আমার জীবনের খুব কঠিন একটা সিদ্ধান্ত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com