শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯’ এর জন্য স্নাতকে রেকর্ড নম্বর পেয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭৮ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত এ অ্যাওয়ার্ডের তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ৬জন শিক্ষার্থী।
রোববার (৩০ এপ্রিল) ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৬জন শিক্ষার্থীরা হলেন, বিজ্ঞান অনুষদভুক্ত রসায়ন বিভাগের মোসা: শ্রাবণী আক্তার ( ৩.৯২), সমাজবিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি বিভাগের রুমি বেগম ( ৩.৮৩), জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের রুকাইয়া সালাম (৩.৮২), ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত বিজনেস স্ট্যাডিজ বিভাগের জান্নাতারা মুন, (৩.৭৬), ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদভুক্ত ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইন্জিনিয়ারিং বিভগের শামসুন্নাহার কেয়া ( ৩.৭৬), কলা অনুষদের ইতিহাস ও প্রত্নত্বত্ত বিভগের জোবেদা আক্তার ( ৩.৬২)।