শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বামনায় জেলেদের মাঝে বকনা বাছুর ছাগল ও জাল বিতরণ ‌

বরগুনার বামনায় ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্প ও দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় গতকাল সোমবার বেলা ১১ ঘটিকায় সুফল ভোগীদের জেলেদের মাঝে বকনা বাছুর ছাগল ও ইলিশ ধরার জাল বিতরণ করা হয়েছে।

‌ ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০জন জেলেকে একটি করে বকনা বাছুর এবং দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৪ টি গ্রুপের ২০জন জনকে ২টি করে ছাগল ও ১টি খোয়ার এবং ৮টি গ্রুপের ৪০ জনকে ১৭০০ ফুট করে ৮টি ইলিশ মাছ ধরার জাল বিতরণ করা হয়েছে।

‌ উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হাওলাদারের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম সরোয়ার প্রমুখ।

বক্তারা জেলেদের উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com