শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শায়েস্তাগঞ্জে মহাসড়কে বাস চাপায় বৃদ্ধ নিহত

শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা সিলেট মহাসড়কে বাস চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের কাঠলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কালা মিয়া(৬০) শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের পশ্চিম নসরতপুর গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল জানান, বৃদ্ধ কালা মিয়া বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। এসময় মহাসড়কে চলা একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। বাসটিকে আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com