সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

বুধবার (৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জানু মিয়া ঢাকার সাভারের সোনা মিয়ার ছেলে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, হাজতি হিসেবে বন্দি ছিলেন জানু মিয়া। কারাগারে অসুস্থ হয়ে পড়লে রাতে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com