শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিশ্ব ব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা

বিশ্ব ব্যাংকের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গাকেই নির্বাচিত করেছে বিশ্বব্যাংকের ২৫ সদস্যের নির্বাহী বোর্ড ।

সবকিছু ঠিক থাকলে আগামী ২ জুন থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ভারতীয় মার্কিন নাগরিক অজয় বাঙ্গা।

বুধবার ব্যাংকটি তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

বাঙ্গাকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে নির্বাচিত হলেন তিনি। প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদে বসলেন বাঙ্গা।

ভারতের পুনেতে ১৯৫৯ সালে জন্মগ্রহণ করেন অজয় বাঙ্গা। বাবার হরভজন সিং বাঙ্গা ও মা যশবন্ত বাঙ্গা। হরভজন সিং ছিলেন ভারতীয় সেনার উচ্চপদস্থ কর্মকর্তা।

বর্তমানে বাঙ্গা যুক্তরাষ্ট্রের ইকুইটি প্রতিষ্ঠান জেনারেল আটলান্টিকের ভাইস চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন। ২০০৯ সালে মাস্টারকার্ডের প্রেসিডেন্ট ও সিইও হিসেবে দায়িত্ব নেন তিনি। মাস্টারকার্ডে যোগ দেয়ার আগে বাঙ্গা ভারতে সিটি গ্রুপ ও নেসলেতে চাকরি করেছেন। ১৯৯৬ সালে অজয় বাঙ্গা ভারত থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

গত ফেব্রুয়ারি মাসে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস তার মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই পদত্যাগের ঘোষণা দেন। তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৪ সালের এপ্রিলে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com