শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পণ্য উৎপাদনে বিজিএমইএ ও ডিটিআরআই’র মধ্যে সমঝোতা স্মারক

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের পণ্য উন্নয়নে, বিশেষ করে ম্যানমেইড ফাইবারভিতিক (এফএফএ) উচ্চমানের পণ্য উৎপাদনে সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করার লক্ষ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং তাইওয়ানে টেক্সটাইল রিসার্চ ইনস্টিটিউ (ডিটিআরআই) একটি সমঝোতা স্মারক (এমইউ) স্বাক্ষর করেছে। গতকাল শনিবার এ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে জানায় বিজিএমইএ।

প্রযুক্তি অভিযোজন, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন, সম্পদ ব্যবহারে দক্ষতা এবং সার্কুলারিটি ইত্যাদি ক্ষেত্রে জ্ঞান এবং দক্ষতা শেয়ার করার মাধ্যমে শিল্পের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা প্রদান করা এই সমঝোতা স্মারকটির লক্ষ্য।

সমঝোতার আরেকটি উদ্দেশ্য হলো বাংলাদেশের নন-কটন টেক্সটাইল, হাই-এন্ড পোশাক পণ্য, টেকনিক্যাল টেক্সটাইল, ওভেন টেক্সটাইল ও পোশাক, দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবন প্রভৃতি ক্ষেত্রগুলোতে তাইওয়ান থেকে বাংলাদেশে সরাসরি বিনিয়োগ আনয়ন বা যৌথ-বিনিয়োগ উৎসাহিতকরণ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সমঝোতা স্মারক অনুসারে, তাইওয়ানের কোম্পানিগুলোও এই ছত্রের অধীনে তাদের দক্ষতা এবং প্রযুক্তিগত জ্ঞান বাংলাদেশি কোম্পানিগুলোর সঙ্গে শেয়ার করার জন্য কাজ করবে। এটি পণ্যের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রগুলো চিহ্নিত করতে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদানের জন্য শিল্প ও একাডেমিয়ার মধ্যে সংযোগ গড়ে তুলতেও সহযোগিতা প্রদান করবে। তাইওয়ান টেক্সটাইল ফেডারেশন এবং তাইওয়ান টেক্সটাইল রিসার্চ ইনস্টিটিউটের সমন্বিত সহযোগিতা এ ক্ষেত্রে সহায়তা করবে।

তাইওয়ানের তাইপেতে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিজিএমইএ এর পরিচালক আসিফ আশরাফ এবং টিটিআরআই এর সহ-সভাপতি শেং-ফু চু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ’র পরিচালক ফয়সাল সামাদ ও পরিচালক আবদুল্লাহ হিল রাকিব এবং তাইওয়ান টেক্সটাইল ফেডারেশনের সভাপতি জাস্টিন হুয়াং প্রমুখ।

উল্লেখ্য, এই সমঝোতা স্মারকটি এমন এক সময়ে স্বাক্ষরিত হয়েছে, যখন বিজিএমইএ কটন পণ্য থেকে নন-কটন পণ্য, বিশেষ করে ম্যান-মেইড ফাইবার-ভিত্তিক পণ্যে স্থানান্তরের মাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্পের উচ্চতর প্রবৃদ্ধির রূপকল্প বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com