শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কানাডার পশ্চিমাঞ্চলজুড়ে দাবানল, জরুরি অবস্থা ঘোষণা

উত্তর আমেরিকার দেশ কানাডায় পশ্চিমাঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। এর ফলে দেশটির পশ্চিম প্রদেশ আলবার্টা জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে আলবার্টার প্রাদেশিক কর্তৃপক্ষ। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আলবার্টার প্রাদেশিক সরকারের প্রধান ড্যানিয়েল স্মিথ জানান, ১০০টিরও বেশি দাবানলের কবলে পড়েছে আলবার্টা। এই পরিস্থিতিকে ‘নজিরবিহীন’বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরো জানান, তিনি বলেন, শুষ্ক ও গরম আবহাওয়া দাবানলে ‘জ্বালানির’ মতো কাজ করছে এবং এখন পর্যন্ত প্রায় ১ লাখ ২২ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। এছাড়া প্রবল বাতাসে অনেক এলাকায় আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

৮০০০ জনগণ বসবাসকারী শহর এডসনের বাসিন্দাদের দ্রুত এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে। ছড়িয়ে পড়া দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে ড্রেটন ভ্যালি ও ফক্স লেক। সেখানে ২০টি বাড়ি-ঘর আগুনে পুড়ে গেছে।

পরিস্থিতি বিবেচনায় অগ্নিনির্বাপক হেলিকপ্টার ও এয়ার ট্যাংকার আনা হয়েছে এবং কানাডার কেন্দ্রীয় সরকার অটোয়া থেকে সহায়তার প্রস্তাব দিয়েছে।

এডমন্টন এক্সপো সেন্টারে ১০০০ এরও বেশি স্থানান্তরিত ব্যক্তিদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং অস্থায়ী আশ্রয়ে পরিণত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আলবার্টা কানাডার প্রধান তেল উৎপাদনকারী অঞ্চল, কিন্তু এখন পর্যন্ত তেল উৎপাদনকারী এলাকাগুলো বিপদের বাইরে আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com