শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইসরাইলি হামলায় জ্বলছে গাজা : নিহত ১২

ইসরাইলি রাষ্ট্রের গঠনের পর থেকে জ্বলছে ফিলিস্তিন। কখনো গাজা, আবার কখনো জেরুজালেম কিংবা পবিত্র মসজিদ আল আকসা। দিনের পর দিন নির্যাতন ও দখলে ফিলিস্তিনিরা এখন ক্ষুদ্র জাতিতে পরিণত হয়েছে। তাদের প্রায় ৮০ শতাংশ ভূমি ইসরাইল দখল করে নিয়েছে। বাকী যে টুকু আছে তাও দখলের চেষ্টায় প্রতিদিন হামলা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে।

এদিকে গত সপ্তাহের পর আবার গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরাইল। সোমবার রাতে গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সদস্যদের টার্গেট করে এই হামলা চালানো হয়েছে বলে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে। হামলার পর দেখা যায় আবাসিক ভবন থেকে আগুনের ফুলকি উঠছে।

সংবাদ মাধ্যম আল জাজিরার ইয়মনা আল সায়েদ গাজা থেকে জানান, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ১০ জন নিহত হয়েছে। এছাড়া আরো অনেকে আহত হয়েছে। যাদের চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে হামাস।

আল সায়েদ বলেন, গাজার বিভিন্ন এলাকায় সোমবার ভোররাত ২টার দিকে আবাসিক ভবনগুলোতে হামলার শব্দ শোনা যায়। এসময় আগুন জ্বলতে দেখা যায় ঐ এলাকায়।

তিনি আরও জানান, এই হামলায় কারা নিহত হয়েছে বা আহত হয়েছে, তাদের নাম স্পষ্ট নয়। আমরা কেবল বলতে পারি যে অন্তত ১০ জন নিহত হয়েছে।

এর এক সপ্তাহ আগে ইসরাইলি বিমানবাহিনী গাজায় হামলা চালিয়েছিল। ফিলিস্তিনি এক কারাবন্দী অনশনের ফলে মারা যাওয়ার প্রেক্ষাপটে সৃষ্ট উত্তেজনার মধ্যে ওই হামলা হয়েছিল।

তবে কাতার, মিসর ও জাতিসঙ্ঘের তৎপরতায় ওই হামলা বন্ধ হয়েছিল। এবার কেন হামলা শুরু হলো, তা স্পষ্ট নয়। সূত্র : আল জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com