রবিবার, ২৮ Jun ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শিগগিরই কল ও মেসেজিং সুবিধা দেবে টুইটার

শিগগিরই কল ও এনক্রিপ্টেড মেসেজিংসহ নতুন কিছু পরিষেবা চালু করতে যাচ্ছে টুইটার। মাইক্রো ব্লগিং প্লাটফর্মটির প্রধান নির্বাহী ইলোন মাস্ক গতকাল মঙ্গলবার (৯ মে) এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। খবর রয়টার্স।

গত বছর মাস্ক ‘টুইটার ২.০ দ্য এভরিথিং অ্যাপ’-এর পরিকল্পনা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, এনক্রিপ্ট করা সরাসরি বার্তা (ডিএম), দীর্ঘ টুইট ও অর্থপ্রদানের মতো বৈশিষ্ট্য থাকবে এই সেবায়৷

গতকাল টুইট বার্তায় তিনি বলেন, শিগগিরই এই প্ল্যাটফর্মে ভয়েস ও ভিডিও চ্যাট করা যাবে। যাতে আপনি বিশ্বের যেকোনো জায়গার মানুষের সঙ্গে ফোন নম্বর না দিয়ে কথা বলতে পারবেন।

এর মাধ্যমে মেটার সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন ফেসবুক ও ইনস্টাগ্রামের সমকক্ষ হয়ে উঠবে টুইটার। এ দুটি মাধ্যমের অন্যতম জনপ্রিয়তার কারণ সরাসরি যোগাযোগের সুবিধা।

মাস্ক জানান, এনক্রিপ্ট করা সরাসরি বার্তাপ্রদানের একটি সংস্করণ বুধবার থেকে পাওয়া যাবে। তবে কল এনক্রিপ্ট করা হবে কিনা তা বলেননি।

চলতি সপ্তাহে টুইটার জানায়, বেশ কয়েক বছর ধরে নিষ্ক্রিয় আছে এমন অ্যাকাউন্টগুলো সরিয়ে আর্কাইভ করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com