শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ববিতে মোবাইল অ্যাপ, গেইম ও জব ফেস্টিভ্যাল উদ্বোধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘মোবাইল অ্যাপ, গেইম ও জব ফেস্টিভ্যাল-২০২৩’। অ্যাপ-গেইম শিল্পে দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় “মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন” শীর্ষক প্রকল্পের উদ্যোগে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সার্বিক সহযোগিতায় এ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়।

বুধবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত এ ফেস্টিভ্যালের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় উপাচার্য বলেন, আগামীর সভ্যতা হবে প্রযুক্তি নির্ভর।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির কোন বিকল্প নেই। আধুনিক বিশ্বের সাথে প্রতিযোগিতা করে আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে তথ্যপ্রযুক্তি খাতকে আরও বেশি সমৃদ্ধ করতে হবে।

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে শিক্ষার্থীদেরকে তথ্য প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ও আইসিটি ডিভিশনের ডেপুটি সেক্রেটারি মোঃ মইনুল হক ভূঁইয়া।

আইসিটি ডিভিশনের মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মুহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সুপ্রভাত হালদার, শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক রিফাত মাহমুদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের পরিচালক ড. তারেক মাহমুদ আবীর, প্রক্টর ড. খোরশেদ আলম, সিএসইি বিভাগের চেয়ারম্যান মোঃ ইরফান, সহযোগী অধ্যাপক রাহাত হোসাইন ফয়সাল, সহযোগী অধ্যাপক ড. মঞ্জুর আহমেদ, সহকারি অধ্যাপক ড. তানিয়া ইসলাম, সহকারি অধ্যাপক রাশিদ আল আসিফসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মোবাইল অ্যাপ, গেইম ও জব ফেস্টিভ্যাল-২০২৩ এ ১৬টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com