শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন ১১৩ জন যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তা। আজ শুক্রবার (১২ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এসব কর্মকর্তাকে সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) নিয়োগ করা হলো। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র sa@mopa.gov.bd এই মেইলে প্রেরণ করবেন।