শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
ঘূর্ণিঝড় মোখার কারণে আজ রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার (১৩ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া অফিসের তথ্য মতে ঘূর্ণিঝড় ‘মোখাথ যেকোনো সময় বাংলাদেশে আঘাত হানতে পারে। এজন্য রবিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস এবং রবিবার ও সোমবার (১৫ মে) পূর্ব নির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হলো।
বিষয়ে রেজিস্ট্রার কে এম নুর আহমদ বলেন, ঘূর্ণিঝড় মোখার কারণে অতি জরুরি বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়েছে। আগামী ১৬ মে থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষা স্থগিত হবে কিনা সেটা জানানো যাচ্ছে না।