শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার (১৭ মে) সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির ১১১ দফা সুপারিশমালা বাস্তবায়নের জন্য গঠিত টাস্কফোর্সের সভা শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশে জঙ্গি উথানের সময় চারটি দূতাবাসকে বিশেষ রোড প্রটেকশন দেওয়া হয় যেন তারা কোনো রকম অসুবিধায় না পড়ে। এখন সেই পরিস্থিতি নেই। তাই রোড প্রটেকশন তুলে নেওয়া হয়েছে। তারপরও কোনো রাষ্ট্রদূত যদি মনে করেন, তাদের রোড প্রটেকশন প্রয়োজন, তাহলে আনসার গার্ড প্রটেকশন রেজিমেন্ট তাদের নিরাপত্তার দায়িত্বে থাকবে। দূতাবাস রোড প্রটেকশন নিতে চাইলে সার্ভিস চার্জ দিয়ে নিতে হবে।
এ বিষয়ে কোনো দূতাবাস আবেদন করেছে কি না- জানতে চাইলে তিনি বলেন, মাত্র আমরা এই সিদ্ধান্ত তাদের জানিয়েছি, তাদের প্রয়োজন হলে আমাদের জানাবে। প্রতিটি দূতাবাসে তাদের নিরাপত্তার জন্য পুলিশ প্রটেকশন রয়েছে। যে চারটি দূতাবাসের কথা বলা হয়েছে তাদের গানম্যানও রয়েছে। শুধুমাত্র সড়কের প্রটেকশনটা তুলে নেওয়া হয়েছে।