সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ তিন কর্মকর্তাকে হাইকোর্টে তলব

অবৈধ ইটভাটা উচ্ছেদ বা অপসারণে প্রশাসনের সহযোগিতা না পাওয়ার অভিযোগ ওঠায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজকে তলব করেছেন হাইকোর্ট। ৩০ মে সকাল সাড়ে ১০টায় তাকে হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত। তার সঙ্গে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার পরিচালক মোহাম্মাদ মাসুদ হাসান পাটোয়ারী ও নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল-মামুনকেও তলব করা হয়েছে।

জনস্বার্থের এক রিটে ইটভাটা সংক্রান্ত পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদন দেখে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর দ্বৈত বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com