বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সৌদি আরবে পৌঁছলেন ১৯৪৩ হজযাত্রী

চলতি বছর পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত এক হাজার ৯৪৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

সোমবার (২২ মে) এ তথ্য জানান বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।

তিনি জানান, রোববার (২১ মে) ৫টি হজ ফ্লাইটের মাধ্যমে সর্বমোট ১৯৪৩ জন হজযাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ থেকে এ বছর ৬১ হাজার ১১১ জন সম্মানিত হজযাত্রীকে পবিত্র ভূমিতে পৌঁছে দেবে বিমান। আগামী ২২ জুন বিমানের প্রি-হজ ফ্লাইট শেষ হবে।

এ পর্যন্ত হজের জন্য মোট ভিসা ইস্যু হয়েছে ২৯ হাজার ১০৪টি। এর মধ্যে সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ১৬ শতাংশ এবং বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৮৪ শতাংশ।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে প্রকাশিত প্রথম বুলেটিনে বলা হয়, রোববার (২১ মে) শুরু হয়েছে হজ ফ্লাইট। সরকারি ব্যবস্থাপনার প্রথম ফ্লাইট বিজি-৩০০১ যোগে ৪১৬ জন হজযাত্রী জেদ্দার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, জেদ্দাস্থ কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও বাংলাদেশ হজ অফিস মক্কার কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা বিমানবন্দরে হজযাত্রীদের স্বাগত জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজযাত্রী হজ করতে যাচ্ছেন। এর মধ্যে ৬১ হাজার ১১১ জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং অন্যেরা সৌদিয়া বা ফ্লাইনাসে যাবেন।

বাংলাদেশ থেকে সৌদি আরবে যাত্রার শেষ হজ ফ্লাইট ২২ জুন। ফিরতি ফ্লাইট শুরু হবে ২ জুলাই। শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৭ জুন পবিত্র হজ হতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com