বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, তারা (আমেরিকা) তো বলে কয়ে কিছু করে না। তাই মার্কিন নিষেধাজ্ঞা আসবে কিনা সেই বিষয়ে আমি কিছুই জানি না। তবে আশা করি এ বিষয়ে তাদের শুভবুদ্ধির উদয় হবে।

সোমবার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর কাতার সফর বিষয়ে সংবাদ সম্মেলনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, গতকাল কৃষিমন্ত্রীও বলেছেন দেশে স্যাংশনের কোনো কারণ নেই। এটা হলে দুঃখজনক হবে। আমেরিকা তো হাজার হাজার নিষেধাজ্ঞা দিচ্ছে। সম্প্রতি আমেরিকার একজন প্রতিনিধি এসেছিলেন তাদের বক্তব্য অত্যন্ত পজিটিভ ছিল। সেক্ষেত্রে আপানারা যে তথ্য দিলেন এ বিষয়ে আমাদের জানা নেই।

মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের চলাচলে ভ্রমণ সতর্কতা দিয়েছে, এ বিষয়ে জানতে চাইলে মোমেন বলেন, এটা খুবই দুঃখজনক। আরও সাত আট মাস পর নির্বাচন হবে। তাদের জিজ্ঞেস করেন তারা কেন এই সতর্কতা দিলো। আমাদের দেশে হত্যা নেই, গুলি করে কাউকে মারা হয় না।

‘এখানকার মানুষ মার্কিন নাগরিকদের ওপর ক্ষেপবে কেন? আমি জানি না তারা কেন এটা করেছে। বর্তমানে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো, কোনো ঘটনা ঘটলে পুলিশ সঙ্গে সঙ্গে অপরাধীকে ধরে নিয়ে আসে।

মন্ত্রী আরও বলেন, তারা (আইনশৃঙ্খলা বাহিনী) খুব ভালো কাজ করছে। আমাদের দেশে এমন কোনো কারণ নেই যে সহিংসতা হবে। বরং কেউ কেউ আমেরিকায় গেলে সতর্ক করা উচিত সেখানে শপিং মলে, স্কুলে, বারে গেলে সতর্ক থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com