বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কটলার ইম্প্যাক্ট ও নর্দান এডুকেশন গ্রুপের যৌথ আয়োজনে মডার্ন মার্কেটিং কনক্লেভ অনুষ্ঠিত

সোমবার (২২ মে) কটলার ইম্প্যাক্ট ও নর্দান এডুকেশন গ্রুপের যৌথ আয়োজনে বাংলাদেশে আয়োজিত হয়েছে বহুল প্রত্যাশিত এই মডার্ন মার্কেটিং কনক্লেভ।

নর্দান এডুকেশন গ্রুপের প্রেসিডেন্ট ও ওয়ার্ল্ড মার্কেটিং সামিট গ্রুপের গ্লোবাল এডভাইজার প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, কটলার ইম্প্যাক্ট এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ড. ফাহিম কিবরিয়া এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানের প্রথম অংশে আধুনিক মার্কেটিং এর জনক প্রফেসর ফিলিপ কটলার এর বহুল আলোচিত বই “এসেনশিয়ালস অফ মডার্ণ মার্কেটিং” এর মোড়ক উম্মোচন করা হয়। মার্কেটিং এর জগতে এটি প্রফেসর ফিলিপ কটলারের একটি অভূতপূর্ব উদ্ভাবন; যেখানে মার্কেটিং এর প্রতিটি অধ্যায়ের সাথে যুক্ত হয়েছে দেশীয় সকল কেইস স্টাডি। বইটিতে সহ-লেখক হিসেবে আছেন প্রখ্যাত শিক্ষাবিদ এবং আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। এসময় প্রফেসর ফিলিপ কটলার অনলাইনে যুক্ত থেকে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের শেষ অংশে ‘কটলার এওয়ার্ড’ এর আয়োজন করা হয়; যা প্রফেসর ফিলিপ কটলার এর নামে বিশ্বের বিজনেস লিডারদেরকে সম্মানিত এবং তাদের অবদানকে আরো স্মরণীয় করতে প্রদান করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র ইন্টারন্যাশনাল বিজনেস ও মার্কেটিং এর অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহকে কটলার ইম্প্যাক্ট ইন কর্পোরেটেড এর পক্ষ থেকে, “কটলার ডিস্টিঙ্গুইসড প্রফেসর অব মার্কেটিং” উপাধিতে ভূষিত করা হয় এবং ৫ জন বিজনেস লিডারদেরকে সম্মাননা প্রদান করা হয়।

এসময় সম্মাননা গ্রহন করেন- মেঘনা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলমগীর, টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব, ইস্টার্ন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক এবং শেয়ারট্রিপ এর ফাউন্ডার সাদিয়া হক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com