বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

মুক্তা সুলতানাকে চাকরি দিলেন আইসিটি প্রতিমন্ত্রী

‘ফেসবুক লাইভে’ সার্টিফিকেট পুড়িয়ে দেয়ার পর গণমাধ্যমের নজরে আসা মুক্তা সুলতানা আইসিটি বিভাগের অধীন ‘একটি প্রকল্পে’ অফিসার পদে ৩৫ হাজার টাকা বেতনের চাকরি পেয়েছেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাকে এ চাকরির ব্যবস্থা করে দিয়েছেন।
কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বনগ্রামের মুক্তা সুলতানা রাজধানীর ইডেন মহিলা কলেজ থেকে ২০১৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। গত কয়েক বছর ধরে চাকরির চেষ্টা করেও চাকরি না পেয়ে হতাশ হয়ে মুক্তা গত ২৩ মে ‘ফেইসবুক লাইভে’ এসে ২৭ বছরের জীবনে অর্জিত সব একাডেমিক সার্টিফিকেট পুড়িয়ে ফেলেন।
এ বিষয়টি ‘বায়ান্ন টেলিভিশনের’ মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দৃষ্টিগোচর হলে তিনি মুক্তা সুলতানার সাথে যোগাযোগ করেন এবং তাঁর দপ্তরে আসার জন্য অনুরোধ জানান।
প্রতিমন্ত্রী মুক্তার সাথে আলোচনার পর প্রধানমন্ত্রীর পক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন ‘এস্টাবলিশমেন্ট অব সিকিউরড ইমেইল ফর গভর্নমেন্ট অ্যান্ড ডিজিটাল লিটারেসি সেন্টার’ প্রকল্পে ‘কন্টেন্ট ডেভেলপমেন্ট এন্ড সোশ্যাল কমিউনিকেশন অফিসার’ পদে ৩৫ হাজার টাকা বেতনের চাকরির নিয়োগপত্র তুলে দেন।
এই চাকরি পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুক্তা সুলতানা বলেন, ‘আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সহানুভুতির কারণে আমার চাকরি হয়েছে। আমি তার প্রতি কৃতজ্ঞ।’ একজন প্রতিমন্ত্রী ‘ফেসবুক ভিডিও’ দেখে নাগরিকের ক্ষোভ-দুঃখ-হতাশা দূর করতে তাকে খুঁজে এনে ব্যক্তিগত উদ্যোগে চাকরির ব্যবস্থা করবেন তা এখনো তার কাছে বিস্ময়ের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com