শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

দেশে একদিনে ১৫৯ জন করোনা আক্রান্ত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এসময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আক্রান্তদের মধ্যে ১৩৯ জন ঢাকা মহানগর, ১৫ জন গাজীপুর, ২ জন নেত্রকোনা, ১ জন নোয়াখালী, ১ জন সিরাজগঞ্জ ও ১ জন সিলেট জেলার বাসিন্দা।

সোমবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ৩০৯৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩০৯৯টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ১৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ২১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৬২৩৩ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৯ শতাংশ।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৩৯ হাজার ১৩০ জন। অন্যদিকে মৃতের সংখ্যা যা ছিল, অর্থাৎ ২৯ হাজার ৪৪৬ জনে অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com