রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

হোয়াটসঅ্যাপ ভিডিও কলে স্ক্রিন শেয়ারের সুযোগ পাবেন এবার

গুগল মিট বা জুম কলের মতোই হোয়াটসঅ্যাপে বন্ধু, সহকর্মীদের সঙ্গে ভিডিওকলের সময়ে আপনার ডিভাইসের স্ক্রিন শেয়ার করতে পারবেন। এর ফলে কোনও বিষয়ে দেখানো, বোঝানো অনেক সহজ হবে। হোয়াটসঅ্যাপে নয়া ফিচারের ঢল নেমেছে। সেই তালিকায় যোগ হল আরও একটি নতুন সুবিধা। এর মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিয়ো কলের সময় সহজেই তাদের স্ক্রিন শেয়ার করতে পারবেন। ডব্লিউএ বেটাইনফোর এক রিপোর্ট অনুসারে, যে সমস্ত ব্যবহারকারী Android 2.23.11.19 আপডেট ইনস্টল করেবেন, তাদের কাছে এই ফিচার এসে যানে।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে নতুন এই ফিচারের কারণে ব্যবহারকারীদের অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত হবে। মেটা অধীনস্থ এই মেসেজিং প্ল্যাটফর্মে সম্প্রতি মেসেজ এডিটিং করার অপশনও দেওয়া হয়েছে। এই আপডেট বর্তমানে বিশ্বজুড়ে রোল আউট করা হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই এটি ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে।

এতে কী লাভ হবে?

এর ফলে গুগল মিট বা জুম কলের মতোই আপনি বন্ধু, সহকর্মীদের সঙ্গে ভিডিয়ো কলের সময়ে আপনার ডিভাইসের স্ক্রিন শেয়ার করতে পারবেন। এর ফলে কোনও বিষয়ে দেখানো, বোঝানো অনেক সহজ হবে।

ধীরে ধীরে ভিডিও মিটিং প্ল্যাটফর্মের স্থানই দখল করতে চাইছে হোয়াটসঅ্যাপ। তাদের সাম্প্রতিক পদক্ষেপ থেকে এটুকু স্পষ্ট।

হোয়াটসঅ্যাপে কীভাবে স্ক্রিন শেয়ার করবেন? অ্যাপ আপডেট করার পর, ব্যবহারকারীরা ভিডিও কলের সময় কল কন্ট্রোল ভিউতে একটি নতুন আইকন দেখতে পাবেন। সেখান থেকে স্ক্রীন শেয়ারের অপশন চুজ করলেই ডিভাইসের ডিসপ্লেতে যা যা দেখা যাচ্ছে, তার সবই ভিডিয়ো কলে যুক্ত অপর প্রান্তের ব্যক্তিরা দেখতে পাবেন। তবে হ্যাঁ, এই কনটেন্ট শেয়ারিংয়ের পারমিশন আপনার ডিভাইস থেকেই দিতে হবে।

নয়া এই স্ক্রিন শেয়ারিং ফিচার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পুরানো ভার্সনে নাও সাপোর্ট করতে পারে। সেই সঙ্গে বড় গ্রুপ কলেও সমস্যা হতে পারে৷ ফলে হোয়াটসঅ্যাপের পুরানো ভার্সন ব্যবহার করলে সেক্ষেত্রে এই ফিচার না-ও মিলতে পারে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com