সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু

একাদশ জাতীয় সংসদের ২৩তম ও ২০২৩- ২৪ অর্থবছরের বাজেট অধিবেশন আজ বিকেল ৫টা ৬ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়।

জানা গেছে, চলতি অধিবেশন ২৬ জুন পর্যন্ত চলার পর ২ জুলাই পর্যন্ত মুলতবি করা হবে। ২৬ জুন পাস হবে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট। বাজেটের ওপর মোট ৪০ ঘণ্টা আলোচনা হবে। সংসদের বৈঠক প্রতিদিন বিকেল ৫টায় শুরু হবে।

সূত্র-বাসস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com